হোম খুলনাযশোর মনিরামপুরে কমিউনিটি ক্লিনিক গুলোর বেহাল দশা: ওষুধ সরবরাহ নেই ৮ মাস

মনিরামপুরে কমিউনিটি ক্লিনিক গুলোর বেহাল দশা: ওষুধ সরবরাহ নেই ৮ মাস

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

রিপন হোসেন সাজু:

যশোরের মনিরামপুরে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সেবার মান ভেঙ্গে পড়েছে| একসময় রোগীদের উপস্থিতিতে উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো মুখরিত থাকলেও ওষুধ সংকটে এখন এসব ¯স্বাস্থ্য কেন্দ্রে রোগীর দেখা মেলেনা বললেই চলে| যা দুই একজন রোগী এখানে সেবা নিতে আসছেন ওষুধ সংকটে তাদের মৌখিক পরামর্শ নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে| গত ২-৩ মাস ধরে উপজেলার ৪৭টি কমিউনিটি ক্লিনিকে সেবার চিত্র এমনই| দীর্ঘ ৮ মাস ধরে উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ না থাকায় সংকট তীব্র আকারে ধারণ করেছে| ফলে সেবা বঞ্চিত হচ্ছেন এই জনপদের লক্ষাধিক মানুষ| একসময় বাড়ির পাশে হাত বাড়ালেই যেখানে বিনামূল্যে প্রাথমিক ¯^াস্থ্য সেবা মিলত এখন ওষুধ সংকটে সাধারণ ¯স্বাস্থ্য সমস্যা নিয়ে এসব রোগীদের মাইলের পর মাইল পাড়ি দিয়ে উপজেলা ¯^াস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে| মনিরামপুর উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে, চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে এই উপজেলায় ৪৭টি কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে| এখানে আগত রোগীরা ¯স্বাস্থ্য পরামশের পাশাপাশি জ্বর, আমাশয়, গ্যাস, ব্যাথা, সর্দি, কাঁশি, চুলকানি, দাউদ, এলার্জি, ক্যালশিয়াম, আইরন, জিংক, বাচ্চাদের শ্বাষকষ্ট, ডায়বেটিকস ও প্রেশারেরসহ নানা রোগের ২২ প্রকারের ওষুধ পেয়ে থাকেন| প্রতি তিন মাস পর ক্লিনিকে ওষুধ সরবরাহ আসত| স্থানীয়দের চাহিদার উপর ভিত্তি করে ক্লিনিক প্রতি ২-৩ কার্টুন ওষুধ সরবরাহ দেওয়া হয়| গত বছরের আগষ্টের পর হঠাৎ করে ওষুধের সরবরাহ বন্ধ হওয়ায় ৮ মাস কোন ক্লিনিকে ওষুধ সরবরাহ করা যাচ্ছে না| সূত্রটি বলছে, প্রতিমাসে গড়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে ৩৬-৩৭ হাজার মানুষ চিকিৎসা সেবা নিতেন| ওষুধ না থাকায় তা কমে অর্ধেকে দাঁড়িয়েছে| এখন এসব ¯স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের ওষুধ ছাড়াই মৌখিক পরামর্শ নিয়ে ফিরে যেতে হচ্ছে| উপজেলার একাধিক কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা গেছে, সর্বশেষ গত বছরের আগষ্টের শেষ সপ্তাহে উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কমিউনিটি ক্লিনিকগুলোতে যে ওষুধ সরবরাহ দেওয়া হয়েছে তার সিংহভাগ ওষুধ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে| এরপর থেকে ক্লিনিকে সেবা নিতে এসে রোগীরা নামমাত্র দুই এক পদের ওষুধ পেতেন| চলতি মাসে কমিউনিটি ক্লিনিকগুলো একেবারে ওষুধ শূন্য হয়ে পড়ায় এখন আগত রোগীদের শুধুমাত্র ¯স্বাস্থ্য পরামর্শ নিয়ে ফিরতে হচ্ছে| বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিন উপজেলার রোহিতা কমিউনিটি ক্লিনিকে গিয়ে কথা হয় সেখানকার কমিউনিটি হেল&থ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) দেবব্রত সরকারের সাথে| তিনি বলেন, গত বছরের ২৬ আগষ্ট তিন কার্টুন ওষুধ পেয়েছি| চলতি বছরের জানুয়ারি মাসে সব ওষুধ শেষ হয়ে গেছে| কিছু কৃমিনাশক বড়ি ছিল| তাও শেষ হয়েছে চলতি মাসের সাত তারিখে| এখন টোটালি কোন ওষুধ নেই| ক্লিনিক খুলে বসে থাকা ছাড়া আর কোন কাজ নেই| ওষুধ না থাকায় রোগী আসে না বললেই চলে| বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত চারজন রোগী এসেছেন| তাদের ওষুধ দিতে পারিনি| উপজেলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছি|এসময় কথা হয় ওই ক্লিনিকে ওষুধ নিতে আসা কিশোর শাওনের (১৫) সাথে| শাওন জানায়, কয়েকমাস আগে এসে এখানে ওষুধ পাইছি| এখন চুলকানির ওষুধ নিতে আইছি| ওষুধ না দিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে| বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিতা দত্ত বলেন, এখানে গর্ভবতী নারী বেশি আসেন| সর্বশেষ কিছু আইরন ট্যাবলেট ছিল, তা রোগীদের দিচ্ছিলাম| একমাস ধরে তাও দিতে পারছি না| মিতা দত্ত আরও বলেন, এই মাসে ২৫২ জন রোগী এসেছে| কাউকে ওষুধ দিতে পারিনি| চেকআপে আর পরামর্শ দিয়ে তাদের বিদায় দিয়েছি| মনিরামপুর উপজেলা ¯স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে কয়েকমাস ওষুধ সরবরাহ নেই| আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছি| কবে ওষুধ আসবে তারা সেটা জানাতে পারছেন না| শুধু এতটুকু বলছেন, ওষুধ আসলে পাবেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন