হোম খুলনাযশোর মনিরামপুরে ভেজাল প্রসাধনী ˆতরি ও তেল মজুদ-দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

মনিরামপুরে ভেজাল প্রসাধনী ˆতরি ও তেল মজুদ-দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

নকল ভেষজপণ্য ও প্রসাধনী সামগ্রী ˆতরি ও বিক্রির অপরাধে ‘রুটলি বিডি’ নামের একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর| জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দেওয়া তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভার মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়| এসময় ‘রুটলি বিডি’ নামক একটি অনলাইন ভিত্তিক ভেষজ ও প্রসাধনী সামগ্রী ˆতরির কারখানা মালিক তানভীর আহমেদ সাদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়| অপরদিকে, একইদিন পৌরশহরে অবস্থিত ‘মেসার্স মনিরামপুর ট্রেডার্স’ এ অভিযান চালিয়ে অবৈধভাবে ২৫ ব্যারেল (৫০০০ লিটার) ভোজ্য তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন| সূত্র জানায়, দীর্ঘদিন মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে বিভিন্ন ব্যান্ডের নকল ভেষজপণ্য ও প্রসাধনী সামগ্রী ˆতরি ও বিক্রি করে আসছিল একটি চক্র| চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ধাধালো বিজ্ঞাপন দিয়ে দেদাচ্ছে ভেজাল পণ্য বিক্রি করে আসছিল| শেষ পর্যন্ত সব গোমর ফাস হয়ে গোয়েন্দা সংস্থার নজর আসে তারা| বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থা ও ভোক্তা অধিদপ্তর সমš^য়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন