হোম খুলনানড়াইল নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

নড়াইল প্রতিনিধি: 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে নড়াইল সদর উপজেলায়  প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল হতে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে  নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থ অসহায় মানুষের মাঝে এই অর্থ তুলে দেওয়া হয়।

নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণী সভায় বক্তারা বলেন, দেশের কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই ঈদ উপহার গ্রামীণ জনপদের অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন নড়াইল আসনের  সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জফেল।

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উদযাপনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন