হোম খুলনানড়াইল নড়াইলে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

নড়াইলে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপীফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহউদ্বোধন করা হয়েছে।

আজ ২০ মে (বুধবার) সকাল সাড়ে ১১ টায় নড়াইল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহউদ্বোধন করা  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস।

জাতীয় পতাকা ফায়ার সার্ভিসের প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সর্বস্তরের মানুষের মাঝে অগ্নিপ্রতিরোধ দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়।

নড়াইল ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট (অ্যাডজুট্যান্ট), নড়াইল ফায়ার স্টেশনের অফিসার শেখ দেলোয়ার হোসেন এবং স্টেশন লিডার শামসুজ্জামানসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে সর্বসাধারণের মাঝে অগ্নিকাণ্ড রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, শহরজুড়ে ব্যাপক মাইকিং প্রচারপ্রচারণা এবং বিশেষ মহড়া। এর মাধ্যমে অগ্নিদুর্ঘটনা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন