নিজস্ব প্রতিনিধি:
বন্ধুদের সংগঠন “ফোরাম ’৮৭, সাতক্ষীরা”-এর উদ্যোগে সাতক্ষীরা প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুলে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য, পুষ্টি সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ২৬ মে সকাল বিদ্যালয় প্রঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বন্ধুদের সংগঠন ফোরাম ’৮৭ সাতক্ষীরার সভাপতি, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান -এর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবু জাহিদ ডাবলু, সেলিম আখতার, সাধারণ সম্পাদক শফিউল হাসান, ফোরামের সদস্য আব্দুর রহমান, নীলাক শাবীন,প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ আইয়ুব হোসেন প্রমুখ। ২ দিনে দু:স্থ-প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃআতিকুজ্জামান সাহেদ,সহকারী পরিচালক মুজাহিদুর রহমান,প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন উল্লেখ্য “ফোরাম ’৮৭, সাতক্ষীরা ” ৩য় বারের মতো সাতক্ষীরাতে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য, পুষ্টি সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
