নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা ২নং কুশখালী ইউনিয়নের অন্তর্গত ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়। তার আগে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন 2 নং কুশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফফার।
বক্তৃতাকালে তিনি বলেন, ক্লাব শুধু খেলাধুলা নয়, খেলাধুলার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।
তিনি আরো বলেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে একটি আদর্শ যুব সমাজে রূপান্তরিত করা মাদক মুক্ত করায় সচেষ্ট হওয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন 2 নং ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল।
তিনি বলেনর্, খেলাধুলাকে এগিয়ে নিতে যুব সমাজ থেকে মাদক সন্ত্রাস মুক্ত করতে যা যা করণীয় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি সদস্য সাইফুদ্দিন পলাশ,আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আতিউর রহমান,বদরুল আলম, সাবেক খেলোয়াড় আব্দুল কাদের প্রমুখ।
