হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিমূলক নকশীকাঁথা সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিমূলক নকশীকাঁথা সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০ দিন ব্যাপী নকশীকাঁথা সেলাই ও ই-কমার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো: অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রশিক্ষক বেল্লাল হোসেন, সেলাই প্রশিক্ষক সীমা মন্ডল, প্রশিক্ষক রওশনারা খাতুন ও অফিস সহকারী আনিছুর রহমানসহ প্রশিক্ষনার্থীবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ২০ জন নারীকে জনপ্রতি ২ হাজার ৮শত টাকা করে প্রশিক্ষণার্থী ভাতা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন