হোম খুলনাবাগেরহাট মোংলায় থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

মোংলায় থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ
জসিম উদ্দিন:
মোংলা থানার ওসি মোঃ আতিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়  বিএনপি।
রবিবার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি লিখিত বক্তব্যে বলেন, বর্তমান ওসি মোংলা থানায় যোগদানের পর থেকে মাদক বিরোধী কঠোর অভিযান চালাচ্ছেন| অভিযানে মাদকসহ অনেক মাদক ব্যবসায়ী আটক ও চালান হয়েছেন। কাগজপত্র বিহীন অনেক অবৈধ গাড়ীও জব্দ করেছেন। এছাড়া সরকারের বিদ্যুৎ সাশ্রয় সিদ্ধান্তে যথাসময়ে দোকানপাট বন্ধ ও চুরি-ছিনতাই রোধে গভীর রাতে শহরে অপ্রয়োজনে চলাচলেও বিধি নিষেধ আরোপ করেন তিনি। তার এসব কার্যক্রমের কারণে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই ওই মহলটি তার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরো বলেন, দলের ভিতরে থাকা ফ্যাসিস্টের দোসররা বর্তমান সরকারের প্রশাসন তথা মোংলা থানা পুলিশ-প্রশাসনের কার্যক্রম কোনভাবেই মেনে নিতে পারছেন না। যার প্রেক্ষিতে গত ১৮ জুন বিকেলে পৌর মার্কেট চত্বরে পৌর বিএনপির ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধনে পৌর বিএনপির কোন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না। বিএনপির নামধারী কিছু জামায়াতের পক্ষে কাজ করা লোক এরই ইন্ধন যোগাচ্ছেন, এতে দলের ক্ষতি হচ্ছে। এছাড়া বিগত ফ্যাসিস্টের আমলে দলের যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছিল, তারা সেই দোসরদের ইন্ধনে এখন দলের ক্ষতি করতেও দ্বিধাবোধ করছেন না। তাদের ষড়যন্ত্র রুখে দিতে অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হোক, দলের উচ্চ মহলে তার জোর দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফারুক হাওলাদার, খানজাহান আলী সরদার, রাকিকুল ইসলাম রাকিব, সেলিম মোল্লা, মোঃ আলম, আবু সাইদ, নজরুল ইসলাম তালুকদার, মারুফ বিল্লাহ, উপজেলা যুবদল নেতা সুজন মোল্লা, সাইফুল শিকদার,  উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ শেখ, জুয়েল ফকির, ছাত্রদল নেতা নাসির মুসাল্লী এবং পৌর বিএনপি নেতা গোলাম নুর জনি, পৌর যুবদল নেতা এমএ কাশেম, রেজাউল কবির শুভ, মোঃ ইকবাল, পৌর ছাত্রদল নেতা মীর সাগর, মোঃ সেহান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন