হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে হৃদরোগ ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে হৃদরোগ ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি আরও শক্তিশালী করার লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়া উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার মো. রাশেদুজ্জামান, ফিল্ড অফিসার মো. আতাউর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, পরিসংখ্যানবিদ আবু তাহের সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি গণ অংশগ্রহণ করেন। আলোচনায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
একই দিনে অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, এসএসএন, এসএসি এমও, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় হাইপারটেনশন নিবন্ধন ও স্ক্রিনিং কার্যক্রম বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বাড়ানো, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তন বিষয়ক কাউন্সেলিং জোরদার এবং মিসড ভিজিট হার কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হৃদরোগ ও অসংক্রামক রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও মতবিনিময় করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন