হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়নে উপকরণ বিতরণ

মোল্লাহাটে প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়নে উপকরণ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সক্ষম প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তুলতে উদ্যোক্তা উন্নয়ন উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
অনুষ্ঠানে সক্ষম প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়নে আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সহযোগিতা করে ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ এবং মোল্লাহাট শিশু যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প (এমসিওয়াইএসডিপি)। কর্মসূচিটি অর্থায়ন করেছে অস্ট্রেলিয়ান এইড এবং ট্রান্সফর্ম এইড-ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাপ্টিষ্ট এইড এর উপজেলা ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, আরো উপস্থিত ছিলেন প্রকল্প মনিটারিং কর্মকর্তা ডেভিড স্বপন সাহা, ব্যাপ্টিষ্ট’র লাইভলিহুড- সুপারভাইজার যোহন বিশ্বাস, প্রকল্প সহায়ক সুজন হালদার, কোদালিয়া ও আটজুড়ী ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী পুষ্পলতা খান ও শিল্পী রানী মজুমদার প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন