হোম খুলনাবাগেরহাট ফকিরহাট প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

ফকিরহাট প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মো: ˆতয়ব আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন| খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে|

নিহত ˆতয়েব আলী উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে|

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (২১ জুন) সকালে দিনমুজুর ˆতয়ব আলী শেখ বাড়ি থেকে বের হয়ে পালের হাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন| এসময় খুলনাগামী দ্রুততম একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়| স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন| সেখানে কর্তব্যরত চিকিৎসক মো: ˆতয়ব আলী শেখকে মৃত বলে ঘোষনা করেন|

এদিকে ঘটনার সময় প্রাইভেটকার নিয়ন্ত্রণ রাখতে না পেরে ˆতয়ব আলীকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে গাড়টি| দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে|

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে| #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন