মাগুরা অফিস :
মাগুরার শ্রীপুর-লাঙ্গলবাধ-ওয়াবদা মোড় মহাসড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ স্থানীয় গোয়ালদাহ বালুর মাঠে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে সাইফুজ্জামান শিখর এমপি জানান, এই রাস্তাটির কাজ সম্পন্ন হলে কুষ্টিয়া ইরামী বিশ্ববিদ্যালয় থেকে মাগুরার ওয়াপদা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। এছাড়া এ এলাকার সকল কাঁচা রাস্তাই একে এক পাকাকরণ করা হবে। তিনি আরো জানান গড়াই নদীর ভাঙন এ এলাকার সব চেয়ে বড় সমস্য। আগামী কিছু দিনের মধ্যে গড়াই নদী ভাঙনরোধের জন্য ৫ কিলোমিটার নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।
প্রসঙ্গত, সড়ক ও জনপদ বিভাগের অধীনে শেখপাড়া (ঝিনাইদাহ), শৈলকুপা-লাঙ্গলবাধ, মাগুরা জেলা মহাসড়ক প্রসস্তকরণ ও মজবুতিকরণ’ শীষক প্রকল্পের (জেড-৭০০৭) এর প্যাকেজ ডাবলু পি-০১ এর আওতায় ৮১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায় করা হবে।
s
