হোম অন্যান্যসারাদেশ খুলনায় সড়ক দূর্ঘটনায় নিহত-৩

খুলনা অফিস :

জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত ৯টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা থেকে ময়মনসিংহগামী শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বাসটি চুকনগর এলাকার মালতিয়া মোড়ে ওভারটেকিং করার সময় চুকনগর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা মারে। সাথেসাথেই যাত্রীবাহী ইজিবাইকটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

আহত যাত্রীদেরকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষনা করে। এরা হলেন ইজিবাইক চালক মোঃ ইউনুচ আলী (৪৫) ও যাত্রী হাবিবুর রহমান, (৩৫)। অপর আহত যাত্রী রাজীবুল্লাহ (৩০), কে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

নিহত তিনজনই সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার কার্যক্রম চলছিল বলে জানিয়েছেন খর্ণিয়া হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন মজুমদার।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন