ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের টিকা প্রদানের সপ্তম দিনেও ভীড় দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন জানান, এদিন অর্থাৎ ১৪ ফেব্রæয়ারী (রবিবার) ৫১৩জন নারী-পুরুষ কোভিট-১৯ এর টিকা গ্রহন করেছেন।
এপর্যন্ত টিকা গ্রহন কারীর সংখ্যা মোট ২৬৪৭জন। জানা গেছে নতুন করে ভ্যক্সিন না আসলে তারা আর মাত্র ২৬০জনকে টিকা প্রদান করতে পারবেন। উল্লেখ্য, ভ্যাক্সিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশনের সংখ্যা দিন দিন বেড়ে গেলেও চাহিদার তুলনায় ভ্যক্সিন সংকর রয়েছে। ভ্যাক্সিন নিতে আগ্রহী অনেকেই জানিয়েছেন ইন্টারনেট সার্ভারের সমস্যা জনিত কারনে রেজিষ্ট্রেশন করতে সমস্যা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে প্রথম ধামে করোনার টিকা এসেছে ৪৪৮ ভায়াল অর্থাৎ ৪হাজার ৮শত। এরমধ্যে প্রদান করা হবে ২হাজার ৪শত জনকে। বাকী ভ্যাক্সিন দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া চাহিদার কথা বিবেচনা করে আরও ১৫০ভায়াল অর্থাৎ ১হাজার ৫শত ভ্যাক্সিন সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা ভ্যক্সিনও শেষের দিকে। তবে তিনি অন্যত্র থেকে ভ্যক্সিন সংগ্রহের চেষ্টা করছেন বলে জানান।
এদিকে রবিবার যারা কোভিট-১৯ এর টিকা দিয়েছেন তাদের মধ্যে আছেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, সাংবাদিক পিকে অলোক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ: সাত্তার সহ বিভিন্ন শিক্ষক উপস্থিত ছিলেন।
s
