মাগুরা অফিস :
মাগুরায় করোনাকালীন সময়ে ৩০ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (১৪ জুন) সোমবার সকালে শহরের কলেজ পাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসি কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় এ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সেন্টার মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলম।
বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বিতরণকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১টি হ্যান্ড স্যানিটাইজার, ১ বক্স মাস্ক, হুইল পাউডার, ১ প্যাকেট বিস্কুট, সাবান ও পানি। অনুষ্ঠানে করোনার নানা ক্ষতিকর দিক, করোনাকালীন সময়ে নারী গর্ভধারণ, বাল্যবিবাহের নানা কুফল সম্পর্কে নারীদের সচেতন করা হয়।
