হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে নুতন করে আরো পাঁচজন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার , কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে সোমবার নুতন করে আরো ৫জনের দেহে করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, সোমবার টেষ্ট রির্পোটে নুতন করে ৫জন করোনা আকান্ত হয়েছেন।

তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সমরেশ দত্ত, কেশবপুর সাহাপাড়ার বাণী সরকার, কেশবপুরের আব্দুল জব্বার, রাজিব চৌধুরী, ও হাসান পুরের আলতাফ হোসেন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন