হোম ফিচার বঙ্গবন্ধুর ছবি অবমাননার দ্বায়ে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অশ্লীল ব্যাঙ্গার্থকভাবে প্রদর্শনের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মোমিন মোড়ল (৩০)। সে উপজেলা শিরাশুনি গ্রামের আব্দুল আজিজ মোড়লের ছেলে। গত শুক্রবার রাতে তাকে ছাত্রলীগ কর্মীরা আটক করে তালা থানায় সেপার্দ করে।

তালা থানা পরিদর্শক মেহেদী রাসেল বিষয়টি জানান, এ ঘটনায় আড়ংপাড়া গ্রামের মৃত. এরশাদ আলী গাজী’র ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপর্ত্তা আইনে ২৫, ২৯, ও ৩১ ধারায় একটি মামলা দ্বায়ের করেছে । মামলা নং ০২। তিনি আরও জানান, শনিবার গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী জানায়, শিরাশুনি গ্রামের বিএনপি কর্মী মোমিন মোড়ল তার ফেসবুক আইডিতে কনডমের মোড়কে বঙ্গবন্ধু’র ছবি জুড়ে দিয়ে সেখানে (Mujib Condom) “বঙ্গবন্ধু কনডম” লিখে পোষ্ট করে। বিষয়টি জানার পর ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় শুক্রবার রাতে শিরাশুনি সেতু বাজারে যেয়ে মোমিনকে আটক করে তাকে পুলিশে সোপর্দ করা হয়। একই সাথে ঘটনায় দায়ে মোমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

 

 

 

 

 

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন