হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের অগ্নিকান্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত

কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে কয়েটি দোকান আগুনে ভষ্মিভূত হয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে শুক্রবার ( ৯এপ্রিল ) রাত সাড়ে ৯ টার দিকে আকষ্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে ওই বাজারের মুদি, কনফেকশনারী, মিষ্টি,,লাইব্রেরীসহ ৬টি দোকানের অধিকাংশ ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয়ারা আগুন নেভানোর চেষ্টার সাথে সাথে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছালে প্রায় এক ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল আকষ্মিক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অগ্নিকান্ডে ক্ষতির পরিমান নির্ধারন করা সম্ভব হয়নি।

 

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন