ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান সহ নতুন করে আরো ৭জন করোনা শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, ১১ এপ্রিল (রবিবার) মোট ১২জনের নমূনা সংগ্রহ করা হয়। এন্টিজেল পরীক্ষায় ইউএনও সহ ৫জন করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাকি দুইজন অন্যত্র থেকে পরীক্ষা করেছেন। করোনার দ্বিতীয় ধাপে এই প্রথম ফকিরহাটে করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ফকিরহাটে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ১৬৭জন। এর মধ্যে মারা গেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ ১২জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার।
