হোম খুলনাসাতক্ষীরা দক্ষিণ কামালনগরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ঝুকিপূর্ণ নড়বড়ে প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ

দক্ষিণ কামালনগরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ঝুকিপূর্ণ নড়বড়ে প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

দক্ষিণ কামালনগর এলাকায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার চলাচলের রাস্তা দখল করে ১১ ফুট উচ্চতার ৫ ইঞ্চির দায়সারা গোছের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে| এছাড়াও দীর্ঘদিনের পুরাতন ঝুকিপূর্ণ নড়বড়ে জনগণের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে| যে কোন মুহুর্তে ঘটতে পারে দুঃঘর্টনা| এমতাবস্থায় সম্প্রতি ঐ প্রাচীর ভেঙ্গে পড়লে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঐ পুরাতন ইট দিয়ে সড়কের জায়গা দখল করে যেনতেন ভাবে একই স্থানে ৫ ইঞ্চির প্রাচীর নির্মাণ করতে থাকে| সোমবার (২২ জুন) সকালে এলাকাবাসীর বাঁধার মুখে এক পর্যায়ে প্রাচীর নির্মাণ করা বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ| উক্ত ঘটনায় এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা পৌরসভার সাবেক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এবং প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবদেন করেছেন| সরেজমিনে গেলে ঘটনাস্থলে দক্ষিণ কামালনগর এলাকার বাসিন্দা আব্দুল আলিম আলতু, খোকন, মনজুরুল, জলিল ও ফজর আলী জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এই ঝুকিপূর্ণ ও নড়বড়ে পাচিল যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে এবং চলাচলরত মানুষের উপর পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে| আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বলেছি ১১ ফুট উচ্চতার ঐ নড়বড়ে ঝুকিপূর্ণ সমস্ত পাচিল ভেঙ্গে ফেলে নতুন করে টেকসই ও মজবুত পাচিল নির্মাণ করা হোক| কিন্তু তারা কোনভাবেই আমাদের কথা শুনছেননা| তাই আমরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি| জেলা প্রশাসন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন