হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

দেশব্যাপী করোনার পরিস্থিতিতে জনসাধারনের প্রাণীজ পুষ্টি নিশ্চিত করণে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ১১ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুস্পেন কুমার শিকদার, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মো:আমজাদ হোসেন সরদার, প্রকল্পের কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমূখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন