নড়াইল অফিস :
নড়াইলে ২০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার বিকেল ৪টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সামাজিক সংগঠন চলো পাল্টায় বাংলাদেশের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজার বাবা বিশিষ্ট ক্রিড়াবিদ গোলাম মোর্ত্তজা স্বপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু,পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এড,কাজী বশিরুল হক, চলো পাল্টায় বাংলাদেশের সভাপতি মোঃ জাকারিয়া খান, বিশিষ্ট ক্রিড়াবিদ ও সিনিয়র সাংবাদিক কার্তিক চন্দ্র দাস প্রমুখ। ফাইনাল খেলা সিয়াম-সিফাত একাদশ ও ওহফরমবহড়ঁং একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।
এ খেলায় সিয়াম সিফাত একাদশকে ওহফরমবহড়ঁং একাদশ, ১-০ গোলে পরাজিত করে। খেলে শেষে সন্ধায় পুরস্কার বিতরণ করা হয়, চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে ট্রপি এবং নগত অর্থ প্রদান করা হয়।
