দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় ইউসিসিএ লি: নির্বাচনে আব্দুল গফুর সভাপতি
নির্বাচিত হয়েছেনে। নির্বাচনী কর্মকতা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল
ইসলাম জানান, বুধবার(৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
বিআরডিবি হলরুমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে আব্দুল
গফুর চেয়ার প্রতীক, মশিয়ার রহমান আনারস প্রতীক ও রকিব উদ্দীন ছাতা প্রতীক
নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করেন। ভোটে ইউসিসিএ লি: এর ২৩১ জন
ভোটারের মধ্যে ২২০ জন ভোটার ভোটাধিাকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের ৮১টি
ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চেয়ার প্রতীকের আব্দুল গফুর। তার
নিকটতম প্রতিদ¦ন্দী বর্তমান সভাপতি মশিয়ার রহমানের প্রাপ্ত ভোট ৭৪ ও অপর
প্রার্থী রকিব উদ্দীন পেয়েছেন ৬৪ ভোট। ১টি ভোট বাতিল বলে ঘোষনা করেছেন
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উল্রেখ্য, সদ্য ভোটে নির্বাচিত
সভাপতি আব্দুল গফুর পূর্বে বার বার ইউসিসিএ লি: এর সদস্যদের ভোটে
নির্বাচিত হয়ে সভাপতি হিসাবে দীর্ঘ বছর স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন
করেছেন বলে জানা যায়।
পূর্ববর্তী পোস্ট
