হোম খুলনানড়াইল নড়াইলে ডিবি পুলিশের  অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদসহ গ্রেফতার ২

নড়াইলে ডিবি পুলিশের  অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদসহ গ্রেফতার ২

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ (ফেনসিডিল গ্রুপের সিরাপ) ও ৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতরাতে সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাস ও এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সদর পৌরসভার শেখ রাসেল সেতুর ওপর অবস্থান নেয়। সেখানে অভিযান চালিয়ে মোঃ মাহাবুর রহমান (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৯৮ বোতল অবৈধ ইসকাফ সিরাপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাহাবুর যশোর জেলার চৌগাছা উপজেলার স্বরুপদাহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
​এছাড়া ৫ বোতল মদসহ একই দিনে ডিবি পুলিশের অপর একটি দল এসআই সুজিত সরকার ও এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের উত্তর পংকবিলা মালুপাড়া এলাকায় অভিযান চালায়। কালী মন্দিরের সামনে থেকে মানিক বিশ্বাস (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। মানিক বিশ্বাস সদর উপজেলার পংকবিলা গ্রামের সমর বিশ্বাসের ছেলে।
​নড়াইল জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার জানান, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন