হোম খুলনানড়াইল নড়াইলে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলায় স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়কে আরও গতিশীল কার্যকর করার লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির (ভিডিএমসি) দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ জুন) অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক (ডিডিএলজি) জুলিয়া সুকায়না।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, আইনি প্রক্রিয়া এবং গ্রামীণ জনগণের দোরগোড়ায় দ্রুত বিচারিক সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা ভিডিসিএমসি (VCMC) কমিটি এবং জেলার ৩টি উপজেলার ভিসিএমসি কমিটির সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা সমন্বয়ের দায়িত্বে ছিলেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার জেনারুল ইসলাম। এছাড়াও মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা মোঃ ওমর ফারুক এবং পিএফএ কৃষ্ণপদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক জুলিয়া সুকায়না বলেন, গ্রামীণ জনপদের ছোটখাটো বিরোধ নিরসনে গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিটির সদস্যদের এই ওরিয়েন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের কাজের পরিধি স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের বিচার প্রাপ্তি সহজতর করবে।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন