হোম অন্যান্যসারাদেশ চলে গেলেন না ফেরার দেশে তালার  সাংবাদিক নজরুল ইসলাম

চলে গেলেন না ফেরার দেশে তালার  সাংবাদিক নজরুল ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন  তালার বিশিষ্ট ও   সদ্য প্রায়ত সাংবাদিক  নজরুল ইসলাম(৩৮) (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি জয়জাত্রা টিভি, দৈনিক  কালের চিত্র ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার তালা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। আজ বুধবার (১১নভেম্বর)  বিকাল  সাড়ে  ৩টার  দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ  করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোটা  এলাকায় ও পরিবারে গভীর  শোকের ছায়া নেমে এসেছে ।

জানাযায়, কিছু দিন  আগে তিনি হার্ট ও লিভার সংক্রান্ত  জটিলতা নিয়ে    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন  ।  অতপর তার অবস্থার অবনতি হলে  গত  ১০ নভেম্বর  গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি করা হয়  । আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়।

তার এই অকাল  মৃত্যুতে   শোকাহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও  সমবেদনা জানিয়েছেন তালা ও পাটকেলঘাটা  সাংবাদিকবৃন্দ সহ  উপজেলা আ”লীগের সকল নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন