হোম অন্যান্যসারাদেশ কালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

কালিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়ায় এক হাজার দুই শতাধিক কৃষকের মাঝে বিনা মূল্যের সার ও বীজ বিতরন করেছে উপজেলা কৃষি বিভাগ। ১১ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্ত¡রে ভার্চুয়াল পদ্ধতিতে বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন নড়াইল-১আসনের এমপি বিএম কবিরুল হক মুক্তি। বীজ ও সার বিতরন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্ত নড়াইলের উপ পরিচলিক প্রদীপ কুমার রায়, কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা ও উপজেলা কুষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, খরিপ মৌসুমে ফলন বৃদ্ধির লক্ষ্যে ৫শত কৃষকের প্রত্যেককে ১কেজি বোরধান বীজ ও ২০ কেজি সার, ৫ শত কৃষককে জন প্রতি ১কেজি সরিষার বীজ ও ২০ কেজি সার, ১৫০ জনের প্রত্যেককে ২কেজি হারে ভুট্টার বীজ ও ৩০ কেজি হারে সার, ৫০ জন কৃষককে ১কেজি হারে গমবীজ ও ২০ কেজি সার ও ২০ জন কৃষককে ২৫০ গ্রাম পেয়াজ বীজ ও ১৫কেজি সার বিতরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন