স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে কেশবপুরের ৯৮ টি মন্ডপে সরকারের জি আর চাউল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে আবু সারাফ সাপদেক অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর -৬ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ক্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও কেশবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকার, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার এস এম রুহুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীসহ উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।
মত বিনিময়ে অংশ নেন উপজেলার ৯৮ টি মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পুজা উদযাপন পরিষদ নেতা গৌতম রায়।
