হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় টেইলরিং এ্যান্ড ড্রেস মেকিং নারী প্রশিক্ষনার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় নারীদের টেইলরিং এ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের অংশ হিসাবে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড এ্যমবেসির অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আশ্বাস প্রকল্প মটস এর উদ্যোগে ৪৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের পূর্বে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

শনিবার(৯ অক্টোবর) কলারোয়ার গার্লস পাইলট হাইস্কুল প্রশিক্ষণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে প্রশিক্ষনার্থীরা সাতক্ষীরা জেলা সদরের সু-প্রতিষ্ঠিত টেইলার্স ও মটস’র অফিস পরিদর্শন শেষে লেকভিউ পার্কে বিনোদনের মাধ্যমে শিক্ষা সফর শেষ হয়।

শিক্ষা সফরে উপস্থিত ছিলেন এনজিও মটস’র, প্রকল্প সমন্বয়কারী শ্যামলী রায়, হিসাব রক্ষক মিঃ আগষ্টিন, জবপ্লেচমেন্ট অফিসার অশোক কুমার বৈদ্য, জবপ্লেচমেন্ট অফিসার শ্যামল কান্তি জোদ্দার, সাইকো সোস্যাল কাউন্সেলর এলিয়াস তরফদার, টেইলরিং প্রশিক্ষক শ্যামলী দেবনাথ ও অফিস সহকারী অসিম রায়সহ ৩০ জন নারী প্রশিক্ষনার্থীগণ।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকায় থেকে মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত ৩০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ওই দক্ষতা মুলক প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ১২ অক্টোবর কলারোয়ায় নারীদের ৪৫ দিনের সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম শেষে মটস’র পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে বলে এনজিও সূত্রে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন