কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। “আমার মাস্ক আমার সুরক্ষা’ এই শ্লোগানে বুধবার (৭ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান,উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ীক নেতা ও সূধিবৃন্দ। উল্লেখ্য, সভায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের তৃতীয় দিনে উপজেলার অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি অনুসরন করলেও আরও যাতে সরকারের সকল নির্দেশনা মেনে চলে সেজন্য জনসচেতনতামূলক প্রচার-প্রচারনার উপর গুরুত্ব দেয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সভায় স্থানীয় কোন সংবাদকর্মী উপস্থিত না থাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থ সংশ্লিষ্ট আর কি, কি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে বা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সেটি জানা সম্ভব হয়নি।
