হোম অন্যান্যসারাদেশ আশাশুনির হাড়িভাংগায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি

আশাশুনি প্রতিনিধি :

দেশব্যাপী করোনা ভাইরাসের ২য় ঢেউ উদ্বেগের সৃষ্টি করে ছড়িয়ে পড়ায় নিজেদেরকে আত্মরক্ষার জন্য সচেতন ও প্রয়োজনীয় কার্যক্রম করার তাগিদ দেখা গেছে আশাশুনি উপজেলার হাড়িয়াভাঙ্গা (পশ্চিম পাশ) মৎস্য সেটে। সেট কর্তৃপক্ষ ভাইরাস প্রতিরোধে ব্যাপক কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এই কার্যক্রমের অংশ হিসাবে বুধবার (৭ এপ্রিল) মাস্ক বিতরণ ও সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মৎস্য সেটে কাটায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় কাজ পরিচালনা করা হয়ে থাকলেও করোনার কারণে ও সরকারি বিধি নিষেধের প্রতি শ্রদ্ধা রেখে সমাগম কমিয়ে আনা হয়েছে। মৎস্য সেট (পশ্চিম) পরিচালনা কমিটির সভাপতি সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক শাহিন রেজা, ক্যাশিয়ার দিপঙ্কর মন্ডল, ব্যবসায়ী রবিউল ইসলাম রুমি এবং মৎস্য সেট (পূর্ব পাশ) পরিচালনা কমিটি সভাপতি আব্দুল হক গাজী, সেক্রেটারী রফিকুল ইসলাম, সহ-সভাপতি নূর হোসেনের নেতৃত্বে কমিটির সদস্য ও ব্যবসায়ীরা সেট এলাকাকে করোনা বিস্তার রোধে কার্যকর করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বুধবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি ও কাছাকাছি অবস্থান গ্রহন না করার জন্য সনেচতন করা হয়। সাথে সাথে কেউ সরকারি বিধি নিষেধ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়। সেটে আগতদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক বিতরণ, মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। প্রত্যেক কাটায় হ্যান্ড স্যানিটাইজার ও স্যাভলন রেখে সকলকে ব্যবহারে বাধ্য করা হচ্ছে।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন