হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মোল্লাহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে শুক্রবার (১মে) বিকালে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে উপজেলা বিএনপি কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মোল্লা, সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মিশকাত সরদার। উক্ত অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
মোঃ আরিফুল মুন্সী, শেখ শাহজাহান, বাদশা মিয়া বাসু, শেখ রফিকুল ইসলাম, রাজিব সরদার, মোল্লা মাসুদ, তরিকুল ইসলাম রাসেল, শেখ মাসুদ রানা, শেখ আবু বক্কর সিদ্দিক, ইরান মোল্লা, সুধাংশু বাইন, ইমরান মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন