মাগুরা অফিস :
বুদ্ধিজীবী হত্যা দিবস স্মরণ ও বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে, মাগুরায় যুব ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে যুব ঐক্য পরিষদ জেলা,শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজেশ চন্দ্র গোপালের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, সদস্য অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস, বিপুল কুমার, যুব ঐক্য পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুপ দত্ত অন্যরা।
সমাবেশে বক্তারা, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যা পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতার হত্যাসহ আজকের ভাস্কর্য বিরোধীরা একই শক্তি। অবিলম্বে এই রাষ্ট্রদ্রোহীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
s
