হোম অন্যান্যসারাদেশ শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির অভিযান ফেন্সিডিল ও ইজিবাইক সহ আটক ১

শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির অভিযান ফেন্সিডিল ও ইজিবাইক সহ আটক ১

কর্তৃক Editor
০ মন্তব্য 143 ভিউজ
মিলন হোসেন বেনাপোল :
শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার  দুপুরে বসতপুর পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ  ফারুক হোসেন (৩৫)কে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা গ্রামের আমজাদ হোসেন এর ছেলে।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে বাগআঁচড়া পাকা রাস্তা হয়ে বাজারের দিকে যাবে ।এমন সংবাদে তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইজিবাইক সহ তাকে হাতেনাতে আটক করা হয় ।তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন