হোম অন্যান্যসারাদেশ মাগুরায় শুদ্ধাচার অনুশীলন বিষয়ে সেমিনার

মাগুরায় শুদ্ধাচার অনুশীলন বিষয়ে সেমিনার

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার শ্রীপুরে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন কবীরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রউসউজ্জামান, কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।

সেমিনারে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন