মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিলো আলোচনা সভা, বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল। সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেন।
সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও চুনখোলা ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাাদক সন্দীপ বিশ্বাস, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি কেএম রুবেল হাসান, সাধারন সম্পাদক মোঃ মালেকুজ্জামান, চুনখোলা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ রমজান শরিফ ও সাধারন সম্পাদক মুন্সি মিজানুর রহমান, গাংনী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবুল বাশার,কুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান,কোদালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি অতিন্দ্র নাথ কালু ও সাধারন সম্পাদক মারুফ হোসেন,আটজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মুকুল মিয়া ও সাধারন সম্পাদক মোঃ আছাদুজ্জামান প্রমুখ। সভা শেষে জননেতা শেখ হেলাল উদ্দীন এম,পি ও তাঁর পরিবারের সদস্যদের আশু রোগমুক্তি কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়।
