হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় যুবলীগের ৪৮ তম জন্মদিন পালন 

ঝিকরগাছায় যুবলীগের ৪৮ তম জন্মদিন পালন 

কর্তৃক Editor
০ মন্তব্য 167 ভিউজ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা আওয়ামী যুবলীগের উদ্যোগে  আলোচনা সভা,বর্ণাঢ্য রেলি, দোয়া ও যুবলীগের পার্টি অফিসে কেক কাটা হয়।
ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ এর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন মুখে অবস্থান করে ফুল দিয়ে বঙ্গবন্ধুর মোড়ালে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় যুবলীগের অন্যতম দুই নেতা ছেলিমুল হক সালাম ও ইলিয়াস মাহমুদ বলেন – যুবলীগ হবে গন মানুষের, মাদক কারবারি, চাঁদাবাজি, ভূমি দখল টেন্ডারবাজি কোন লোক যুবলীগের কমিটির সদস্য বা  কর্মী হতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ তাজউদ্দীন আহম্মেদ, যুবলীগ নেতা শাওন রেজা খোকা, শংকরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুরুল হক গাজী ও তাজমুল হোসেন, নাভারন ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক পলাশ, বাকড়া ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা রাকিব মাস্টার, পৌর যুবলীগের আহবায়ক শাহিন ও যুগ্নআহবায়ক আলিমুল মৃধা এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের কর্মী ও সমার্থক বৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন