হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৯৩ কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে|

রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়েছে|

ফকিরহাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার মোট ১৯৩ টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়েছে| ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়| এদিন প্রায় ১৫ হাজার শিশু এই ক্যাপসুল গ্রহন করেছে|

এদিন সকালে টাউন-নওয়াপাড়া উপ-¯^াস্থ্য কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| এসময় উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান সাগর, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ মো: কামাল হোসেন, পরিসংখ্যানবিদ সুকুমার ভট্টাচার্য, ¯^াস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, সহকারী ¯^াস্থ্য পরিদর্শক রশিদা সুলতানাসহ বিভিন্ন ¯^াস্থ্যকর্মি উপস্থিত ছিলেন|

উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান সাগর জানান, শিশুদের শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব ও অপুষ্টি দূর করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়| এই কর্মসূচির আওতায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের নির্ধারিত কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে|

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, নির্দিষ্ট বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ¯^াভাবিক বিকাশের লক্ষ্যে ¯^াস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে| উপজেলায় এদিন ১৯৩ কেন্দ্রে একযোগে এ কর্যক্রম পরিচালিত হয়েছে|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন