ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের উন্মুক্ত লটারীর-ড্র বুধবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাহিদ সুজা, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার এমএম এ বকর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানার পরিচালনায় ও উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মোঃ আল আমীন প্রমূখ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার ১২জন মুক্তিযোদ্ধা জন্য ১২টি আবাসন বরাদ্ধ এবং জনপ্রতি ব্যয় ধরা হয়, ১৩লক্ষ ৪৩হাজার ৬শত ১২টাকা। মোট ৩৭জন ঠিকাদার সিডিউল জমা দিয়ে উক্ত লটারীতে অংশ গ্রহন করলে তাদের মধ্যে ৩জন ঠিকাদার এই কাজ পেয়েছেন।
