হোম অন্যান্যসারাদেশ নড়াইল লোহাগড়া এলাকার দুর্গা মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার

নড়াইল অফিস :

লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব হরিদাশ রায়, পুলিশের অন্যান্য সদস্যসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য সদস্যবৃন্দ।

পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য সদস্যদের আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জেলা পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবক দলকে ও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন