হোম খুলনানড়াইল নড়াইলে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন

নড়াইলে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

মোস্তফা কামাল,নড়াইল:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটি আগামী মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অনুমোদিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুজ্জামান,যুগ্ম আহ্বায়ক মো: ইয়াসিন আরাফাত,সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: শাহজাহান খান সাজু,যুগ্ম সদস্য সচিব: মো: রফিকুল ইসলাম পিকুল লাকি হুসাইন,সাংগঠনিক সম্পাদক: এস. এম. ইরফানুল বারী উজ্জ্বল,সহসাংগঠনিক সম্পাদক: কাজী ইয়াজুর রহমান বাবু,জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান এবং মো: শফিকুল ইসলাম।

নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান সাজু জানান, “কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করতে এবং এগিয়ে নেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে সক্রিয়, মেধাবী, নেশামুক্ত সৎ ব্যক্তিদের মূল্যায়ন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন