স্টাফ রিপোর্টার , কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ের আয়োজন বন্ধ হয়েছে। বরকে ২০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেয়া হয়েছে কিশোরীর অভিভাবকদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট এমস এম আরফাত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার বিদ্যানন্দকাঠি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে একটি বাল্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রাম থেকে আসা বর উত্তম দত্তকে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও কিশোরীর অবিভাবকদেও বিয়ে না দেয়ার মুচলেকা গ্রহণ করেন।
