কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরী স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামী সাইফুলকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
জানা যায়, গত ১২ জুন শনিবার সকালে প্রাইভেট পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই কিশোরী। গ্রামের চরপাড়া এলাকায় পৌঁছলে রাস্তা হতে ওই কিশোরীর মুখ চেপে পাশের জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে সাইফুল।
পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আজ বিকেলে সাইফুলকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার সাইফুল র্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানিয়েছেন।
