হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় ৪টি ইউপি নিবার্চনী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

আসন্ন আগামী ২১ জুন/২১ উপলক্ষ্যে গলাচিপা উপজেলার ৪টি ইউপি নিবার্চন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ এবং নিবার্চনী আচরণ বিধি পালনের লক্ষে সোমবার ইউএনও অফিস দরবার হলে চেয়ারম্যান প্রাথী ইউপি সদস্য এবং সরক্ষিত মহিলা ইউপি সদস্যদের নিয়ে এক বিশেষ জরুরী আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলার নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি বাবু সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটো,থানার অফিসার ইনচার্জ এম শওকত আনোয়ার,ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন, নিবার্চনের রিটার্নিং অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। সভায় প্রাথর্ীরা নিবার্চন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে দলীয় প্রভাব মুক্ত থেকে নিবার্চন সুষ্ঠু হওয়ার লক্ষে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়।

সভায় সভাপতি উপজেলা নিবার্হী অফিসার বলেন, আসন্ন ইউপি নিবার্চনে কোন প্রাথর্ী কোন দলের বা ধর্ম, বিবেচ্য নহে, নিবার্চন কমিশনের যে বিধিমালা এবং নিবার্চনের দিন আইন-শৃঙ্খলা কঠোরভাবে দেখা হবে বলে তিনি জানান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ জানান, কোন সন্ত্রাসী বা প্রভাবশালী কেউ নিবার্চনী আচরণ বিধি লঙ্ঘন বা সন্ত্রাসবাদ, ক্ষমতা প্রয়োগ করে সেক্ষেত্রে তা কঠোরহস্তে দমন করা হবে।

সভায় আ’লীগ সভাপতি বলেন, নিবার্চনে দলীয় ভাবে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নিবার্চনের সুষ্ঠুতা বজায় রাখার লক্ষে নিবার্চনের পূর্বে বা পরে কেউ আইন অমান্য করলে তার দায়ভার দল বহন করবে না। যারা শেখ হাসিনাকে বিশ্বাস করে এবং উন্নয়ন চায় তারা সকলেই সরকারের আইন মেনে চলবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন