কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার(১৪ ফেব্রæয়ারী) পৃথকভাবে অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জেল্লাল হোসেন, এসআই শাহাজাহান কবির, এসআই আবু সাঈদ, এএসআই কামাল হোসেন, এএসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন, সোনাবাড়িয়া ইউনিয়নের চাঁন্দা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো: মুন্না (২০),জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের ইলাহী বক্স মোড়লের ছেলে আব্দুর রহিম লাভলু (৪৫) ও হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের গোলাম রসুলের স্ত্রী মমতাজ বেগম (৪০)।
বিভিন্ন মামলায় ওয়ারেন্টভ’ক্ত ৩ আসামীকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
s
