হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করলেন ডাচ্ -বাংলা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন এর সাথে সৌজন্য সাক্ষাত করলেন গোপালগঞ্জ ডাচ্-বাংলা ব্যাংকের জেনারেল ম্যানেজার দিলীপ কুমার বিশ্বাস ও এসিস্ট্যান্ট রিলেশন অফিসার কিংকর গাইন।

আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতকালীন উক্ত কর্মকর্তা বৃন্দ মোল্লাহাটে ডাট্স-বাংলা ব্যাংকের শাখা স্থাপনের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ব্যাংকের ডাইরি বুক প্রদান করেন।

বর্তমানে গোপালগঞ্জ ব্রাঞ্চের অধিনে মোল্লাহাটে ডাচ্-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্রাক এটিএম বুথ রয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন