নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের প্রবনতা বৃদ্ধি পেলেও সামাজিক দূরত্ব রক্ষা করছেন না কেউই। ফলে বাজারঘাটে, দোকানপাটে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। একইসাথে শহরের বিভিন্ন পয়েন্টে দেখা দিচ্ছে যানজট। জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, এ যাবত করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা জেলায় মৃতের সংখ্যা ৩৬ জন। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১৬০। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, এ যাবত মোট ১২০৭ জন করোনা চিকিৎসা গ্রহন করেছেন। অপরদিকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ শেষ হওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। তিনি জানান, ভ্যাকসিন গ্রহনের প্রবনতাও লক্ষনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলা শহর সাতক্ষীরা ছাড়াও বিভিন্ন উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত মামলা করে জরিমানা আদায় করছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মাস্ক বিতরনের কাজ অব্যাহত রয়েছে।
