হোম অন্যান্যসারাদেশ লোহাগড়ায় করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়ায় করোনায় আক্রান্ত হয়ে পারভীন আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদরের লক্ষীপাশার সৌদিপ্রবাসী শাহাবুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর তিনটি পুত্র আছে তারা সবাই পড়াশোনা করে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপন কুমার ঘোষ জানান, গত ১২ জুন ওই নারী অসুস্থতা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তখন তাঁর পরীক্ষা করে করোনা শনাক্ত হয়।

এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এ নিয়ে গত বছর ১০ মার্চ থেকে এ পর্যন্ত এ উপজেলায় করোনায় ১০ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ৭৮৪।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন