স্টাফ রিপোর্টার, (কেশবপুর) যশোর :
যশোরের কেশবপুর উপজেলার করোনা আক্রান্ত হয়ে দু জনের মৃত্যু হয়েছে। শনিবার করোনা টেস্ট রিপোর্টে ১১জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন সমাধান তার পাজিয়া অফিসের একজন কর্মী করোনা পজিটিভ হওয়ায় অফিসের কার্যক্রম এক সপ্তাহ বন্ধ করে দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত কর্মী যে বাড়িতে থাকেন সে বাড়িতে লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আলমগীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, উপজেলার বাগদাহ ত্রিমোহিনী এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
