হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে দ্বিতীয় ঢেউয়ে যাদের করোনা শনাক্ত হলো

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরেও করোনার সংক্রমণ বেড়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে নমুনা জমা দিচ্ছেন অনেকে। যশোর মেডিকেল কলেজের জেনোম সেন্টারে নমুনা পরীক্ষা নিরীক্ষার পর তাদের মধ্যে কারো না কারো কারোনা আক্রান্তের খবর আসছে। গত দুই সপ্তাহে মণিরামপুর হাসপাতাল থেকে পাঠানো ৫২টি নমুনা পরীক্ষা শেষে ১৩ জনের আক্রান্তের খবর এসেছে। তাদের মধ্যে মণিরামপুর হাসপাতালের তিনজন চিকিৎসক, একজন নার্স ও একজন হারবাল সহকারী রয়েছেন। আক্রান্ত ১৩ জন হলেন, ডা. নাজনীন নাহার, ডা. জিসান আহম্মেদ, ডা. আমিনুল বারী, নার্স আসমা বিশ্বাস, হারবাল সহকারী তোজাম্মেল হক, শিক্ষক শাহিনা পারভিন, নাজিম উদ্দিন, কলেজছাত্র মুসফিকুর রহিম, জামিরুল ইসলাম, সোনালী ব্যাংকের স্টাফ বিল্লাল হোসেন, শিক্ষক সাজ্জাদ হোসেন, কলেজশিক্ষার্থী ইভানা আজিজ ও ব্যবসায়ী তারেক হোসেন। এদের মধ্যে আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ডা. জিসান আহম্মেদ ও হারবাল সহকারী তোজাম্মেল হকের পজেটিভ রিপোর্ট এসেছে। গত বুধবার (৭ এপ্রিল) এই দুইজনসহ দশজন মণিরামপুর হাসপাতালে নমুনা দেন। মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপকুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার উপসর্গ থাকায় গত দুই সপ্তাহে মণিরামপুর হাসপাতালে মোট ৫২ জন নমুনা দিয়েছেন। আমরা সেগুলো সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা শেষে ১৩ জনের পজেটিভ ফলাফল এসেছে। তারমধ্যে মণিরামপুর হাসপাতালের তিনজন ডাক্তার রয়েছেন।’ আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তারা ভালো আছেন বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন